DTA Life Academy কোনো প্রজেক্ট না। কোনো ট্রেন্ডি এডুকেশন প্ল্যাটফর্মও না। DTA Life Academy জন্ম নিয়েছে একটি বাস্তব কষ্ট থেকে— যেখানে মানুষ সারাজীবন চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে সে জীবনের জন্য প্রস্তুত ছিল না।
আমরা কেন আছি
আমরা দেখেছি— মানুষ ডিগ্রি পায়, কিন্তু দিক পায় না। মানুষ টাকা কামায়, কিন্তু শান্তি হারায়। মানুষ ব্যস্ত থাকে, কিন্তু প্রস্তুত থাকে না। স্কুল শেখায় মুখস্ত, সমাজ শেখায় অভিনয়, কিন্তু জীবন শেখায় না কেউ। DTA Life Academy সেই শূন্যস্থান পূরণ করতে এসেছে।
আমাদের বিশ্বাস
আমরা বিশ্বাস করি— শিক্ষা মানে সার্টিফিকেট না, মুখস্ত না, বরং বাস্তব জীবনের জন্য প্রস্তুতি। ইনকাম ঠিক না হলে চরিত্র ঠিক থাকে না, চিন্তা ঠিক না হলে ইবাদতও ঠিক থাকে না। তাই আমরা হালাল ইনকামকে জীবনের কেন্দ্র বানাই।
আমরা কী শেখাই
আমরা মানুষকে ধনী বানানোর প্রতিশ্রুতি দিই না। আমরা মানুষকে ভুল থেকে বাঁচতে শেখাই— কোন পথে গেলে ক্ষতি নিশ্চিত, কোন সিদ্ধান্ত ভবিষ্যৎ নষ্ট করে, কিভাবে প্রতারণা চেনা যায়, কিভাবে দুনিয়া সামলে আখিরাত হারানো ছাড়াই চলা যায়।
আমরা কাদের জন্য
DTA Life Academy সবার জন্য না। আমরা তাদের জন্য—
যারা শর্টকাট চায় না
যারা ভুল পথে টাকা কামাতে চায় না
যারা সম্মান ও স্থায়িত্ব চায়
যারা দুনিয়া ঠিক রেখে আখিরাত হারাতে চায় না
আমাদের প্রতিশ্রুতি
আমরা গ্যারান্টি দিই না। আমরা বলি না “এইটা করলেই সফল হবে”। আমরা বলি— “এইটা করলে ধ্বংস হবে”। কারণ ইতিহাস তৈরি হয় সত্য বলার সাহস দিয়ে।
শেষ কথা
আমরা ধনী বানানোর কারখানা না। আমরা মানুষ বানাই। যারা দুনিয়া সামলায়, কিন্তু আখিরাত হারায় না।
> DTA Life Academy — শিক্ষা নয়, জীবনের প্রস্তুতি।