DTA Life Academy-তে স্বাগতম

শিক্ষা নয়, জীবনের প্রস্তুতি

বাস্তব শিক্ষা  ·  হালাল ইনকাম  ·  প্রতারণামুক্ত জীবন

DTA Life Academy কোনো ট্রেন্ডি এডুকেশন ও কোর্স বিক্রির প্ল্যাটফর্ম না। এটি জন্ম নিয়েছে বাস্তবতা থেকে, যেখানে মানুষ সারাজীবন চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে সে জীবনের জন্য প্রস্তুত ছিল না।

প্রতিষ্ঠানটি মানুষকে ধনী বানানোর প্রতিশ্রুতি দেয় না। প্রতিষ্ঠানটি এমন জ্ঞান, দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে, যা মানুষকে হালাল, টেকসই এবং ভারসাম্যপূর্ণ জীবন গড়ার শক্তি দেয়।

প্রতিষ্ঠানটি কেন আছে

মানুষ বছরের পর বছর পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, দক্ষতা শেখে। কিন্তু যখন বাস্তব জীবনের মুখোমুখি হয়, তখন অনেকেই বুঝতে পারে — চাকরি, ব্যবসা, বিনিয়োগ, অর্থব্যবস্থা, পরিবার, প্রতারণা, ঝুঁকি, সিদ্ধান্ত গ্রহণ কিংবা জীবনের ভারসাম্য — এসবের জন্য তাকে কেউ প্রস্তুত করেনি।

এই বাস্তবতাই DTA Life Academy-এর জন্মের কারণ।

এটি কোনো কোর্স বিক্রির প্রতিষ্ঠান না। আমরা একটি Life Preparation Institution — যেখানে মানুষের জন্য শুধু তথ্য নয়, বাস্তবতা বোঝার ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাধারা এবং পরিবর্তিত পৃথিবীর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গড়ে তোলা হয়।

প্রতিষ্ঠানটি কী করে

প্রতিষ্ঠানটি মানুষকে চাকরি, ব্যবসা ও বিনিয়োগ — এই তিনটি প্রধান পথে ইনকাম শুরু করা, বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার বাস্তব শিক্ষা প্রদান করে। এর পাশাপাশি নিয়মিতভাবে চাকরি, অর্থনীতি, ব্যবসা, AI, দেশি-বিদেশি স্থায়ী-অস্থায়ী আয়ের সুযোগ, বাজারের পরিবর্তন এবং আর্থিক প্রতারণা সম্পর্কে নির্ভরযোগ্য আপডেট, বিশ্লেষণ ও ব্যবহারিক জ্ঞান প্রকাশ করাসহ নিজের জীবনের ব্যালেন্স ও নিয়ন্ত্রণ করতে শেখায়। শুধু আয় শেখায় না; আত্মবিশ্বাস, নিজেকে উপস্থাপন, ব্যক্তিত্ব, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল জীবন পরিচালনাও শেখায়।

প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি

প্রতিষ্ঠানটি কাউকে ধনী বানানোর প্রতিশ্রুতি দেয় না।

বলে না, “এই একটি কাজ করলেই সফল হয়ে যাবেন।” প্রতিষ্ঠানটি শর্টকাট বিক্রি করে না, অবাস্তব স্বপ্ন দেখায় না এবং বিভ্রান্তিকর প্রতিশ্রুতিও দেয় না।

যা করে, তা হলো — বাস্তবতা তুলে ধরে, সঠিক নিয়ম ব্যাখ্যা করে, সম্ভাবনা ও ঝুঁকি দেখায় এবং এমন একটি কাঠামো প্রদান করে, যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি নিজের বাস্তবতা অনুযায়ী সচেতন সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিষ্ঠানটির কাজ মানুষকে নির্ভরশীল বানানো নয়; বরং এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে, প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও নিজেকে প্রস্তুত করতে পারে।

আপনি কোন আর্থিক শ্রেণিতে আছেন?

৩০ সেকেন্ডে জেনে নিন — বইয়ের ৬-শ্রেণি কাঠামো অনুযায়ী আপনার অবস্থান।

এখনই দেখুন →

কোনো ইনকামের অফার পেয়েছেন?

এটা প্রতারণা কিনা যাচাই করুন — বইয়ের ৩৯টা পরিচিত লক্ষণ দিয়ে।

যাচাই করুন →
প্রতিষ্ঠান পরিচিতি

এটি কোনো কোর্স বিক্রয়ের সাইট না

DTA Life Academy একটি Life Preparation Institution (জীবন প্রস্তুতি প্রতিষ্ঠান)। এখানে মানুষকে শেখানো হয় — কীভাবে হালাল ইনকামকে জীবনের কেন্দ্র বানিয়ে, দুনিয়ার বাস্তবতা মোকাবেলা করে, আখিরাত হারানো ছাড়া জীবন এগিয়ে নিতে হয়।

প্রতিষ্ঠানের ভিত্তি

বাস্তব শিক্ষা — হালাল ইনকাম — প্রতারণামুক্ত জীবন।

প্রতিষ্ঠানের লক্ষ্য

শুধু তথ্য দেওয়া নয় — এমন মানুষ গড়ে তোলা, যারা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারে এবং দুনিয়ার সাথে আখিরাতের সফলতার জন্যও প্রস্তুত হতে পারে।

যারা দ্বিধা-সংকোচ কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে পারে, এবং নেতিবাচক চিন্তা বা আসক্তির প্রভাব থেকে বেরিয়ে সামনে এগোতে পারে।

প্রতিষ্ঠান কী করে

বর্তমান দুনিয়ার সব ধরনের ইনকাম (অনলাইন-অফলাইন, স্থায়ী-অস্থায়ী, দেশ-বিদেশ, ভাইরাল, নতুন-পুরাতন) ও সংশ্লিষ্ট প্রতারণা-প্রতারকদের সম্পর্কে প্রতিষ্ঠানটি যথাযথ বার্তা ও আপডেট দেয় — কখন থামতে হয়, কখন লড়তে হয়, কখন ছাড়তে হয়, তা শেখায়।

আর্থিক অবস্থান নির্ণয়, আত্ম-নিয়ন্ত্রণ, সম্পর্ক ব্যবস্থাপনা, নিজেকে উপস্থাপনের দক্ষতা ও মানসিকতা গঠনের মতো বিষয়েও প্রতিষ্ঠানটি নিয়মিত ও দায়িত্বশীলভাবে সহায়তা করে।

আর্থিক ছয়টি শ্রেণির ভিত্তিতে আপনি কোন স্তরে আছেন, সামনে কী ধরনের পরিস্থিতি আসতে পারে এবং সেগুলোর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন — সে বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নির্ভরযোগ্য আপডেট, বিশ্লেষণ ও ব্যবহারিক জ্ঞান প্রদান করি।

প্রতিষ্ঠানের বার্তা

DTA Life Academy কোনো ট্রেন্ডি এডুকেশন ও কোর্স বিক্রির প্ল্যাটফর্ম না। এটি জন্ম নিয়েছে বাস্তবতা থেকে, যেখানে মানুষ সারাজীবন চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে সে জীবনের জন্য প্রস্তুত ছিল না।

প্রতিষ্ঠানটি কেন আছে

প্রতিষ্ঠানটি লক্ষ্য করেছে — মানুষ ডিগ্রি পায়, কিন্তু দিক পায় না। মানুষ টাকা কামায়, কিন্তু শান্তি হারায়। মানুষ ব্যস্ত থাকে, কিন্তু প্রস্তুত থাকে না। স্কুল শেখায় মুখস্ত, সমাজ শেখায় অভিনয়, কিন্তু জীবন শেখায় না কেউ। DTA Life Academy সেই শূন্যস্থান পূরণ করতে এসেছে।

প্রতিষ্ঠানের বিশ্বাস

প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, জীবনের সবচেয়ে বড় সমস্যা তথ্যের অভাব নয় — প্রস্তুতির অভাব। মানুষ পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, চাকরি খোঁজে, ব্যবসা শুরু করে, বিনিয়োগ করে — কিন্তু বাস্তব জীবনের কঠিন সিদ্ধান্ত, আর্থিক ঝুঁকি, প্রতারণা, ব্যর্থতা ও পরিবর্তিত পরিস্থিতির জন্য অধিকাংশ মানুষ প্রস্তুত থাকে না। এই বাস্তবতা থেকেই DTA Life Academy-র জন্ম।

প্রতিষ্ঠানের লক্ষ্য মানুষকে তথ্যের ওপর নির্ভরশীল রাখা নয়; বরং এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা নিজেই বাস্তবতা বিশ্লেষণ করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং পরিবর্তিত পৃথিবীতেও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।

প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, হালাল ইনকাম শুধু অর্থ উপার্জনের বিষয় নয় — এটি দায়িত্ব, চরিত্র ও আখিরাতের জবাবদিহিতার বিষয়। তাই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষা, গবেষণা, বিশ্লেষণ ও আপডেট একটি লক্ষ্যকে কেন্দ্র করে তৈরি করা হয় — মানুষকে এমনভাবে প্রস্তুত করা, যাতে সে দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও নিজেকে গড়ে তুলতে পারে।

প্রতিষ্ঠান কী শেখায়

প্রতিষ্ঠানটি মানুষকে ধনী বানানোর প্রতিশ্রুতি দেয় না। এটি মানুষকে ভুল থেকে বাঁচতে শেখায় — কোন পথে গেলে ক্ষতি নিশ্চিত, কোন সিদ্ধান্ত ভবিষ্যৎ নষ্ট করে, কীভাবে প্রতারণা চেনা যায়, কীভাবে দুনিয়া সামলে আখিরাত হারানো ছাড়াই চলা যায় — তা শেখায়।

কাদের জন্য এই প্রতিষ্ঠান

DTA Life Academy সবার জন্য না। এটি তাদের জন্য —

  • যারা শর্টকাট চায় না
  • যারা ভুল পথে টাকা কামাতে চায় না
  • যারা সম্মান ও স্থায়িত্ব চায়
  • যারা দুনিয়া ঠিক রেখে আখিরাত হারাতে চায় না

প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি

প্রতিষ্ঠানটি শর্টকাট বিক্রি করে না, বিভ্রান্তি ছড়ায় না এবং মানুষের দুর্বলতাকে ব্যবসায় পরিণত করে না। এটি মানুষকে ধনী বানানোর প্রতিশ্রুতিও দেয় না।

এটি শুধু একটি প্রতিশ্রুতি দেয় — প্রত্যেককে বাস্তবতা বুঝতে, সচেতন সিদ্ধান্ত নিতে এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে প্রস্তুত হতে সহায়তা করা হবে।

এই প্রতিষ্ঠান ধনী বানানোর কারখানা না। এটি মানুষ গড়ে — যারা দুনিয়া সামলায়, কিন্তু আখিরাত হারায় না।

DTA Life Academy — জীবনের জন্য প্রস্তুতি। হালাল ইনকামের জন্য দক্ষতা। প্রতারণামুক্ত জীবনের জন্য সচেতনতা।

DTA Life Academy — শিক্ষা নয়, জীবনের প্রস্তুতি।

ইনকাম গাইড ই-বুক

টাকা নয়, জীবন ঠিক করার গাইড

এই বই কোনো “টাকা কামানোর ফর্মুলা” না। এই বই কোনো শর্টকাটও না। এটা লেখা হয়েছে তাদের জন্য — যারা বুঝতে পারছে, ইনকাম ঠিক না হলে জীবন ঠিক থাকে না।

ই-বুক ফরম্যাটে — সাথে সাথে ডাউনলোড করুন, যেকোনো ডিভাইসে পড়ুন।

ইনকাম ও প্রতারণা জগৎ — বইয়ের কভার
✦ প্রথম সংস্করণের বিশেষ অফার
ডিজিটাল · ই-বুক (PDF)
মূল মূল্য ৳৯৯৯
৳৪৮০
অগ্রিম মূল্য · বাকি পরে বা ফেরত

এখন ৳৪৮০ দিয়ে নিন, পুরো বই পড়ুন —
সন্তুষ্ট হলে বাকি ৳৫১৯ দিন, না হলে ফেরত।

৳৪৮০ দিয়ে এখনই নিন →

⚡ সাথে সাথে ডাউনলোড · যেকোনো ডিভাইসে পড়ুন

🛡️ শর্তহীন মানিব্যাগ গ্যারান্টি

কাজে না আসলে কোনো প্রশ্ন ছাড়াই শর্তহীনভাবে আপনার টাকা ফেরত নিন।

সম্পূর্ণ অঙ্গীকার পড়ুন →

এই ই-বুক কী শেখায়

০১

ইনকামের বেসিক ফান্ডামেন্টাল — ইনকাম আসলে কী, এর প্রকার ও ধরন, আর ইনকামের নামে কী মানুষকে ধোঁকা দেয়

০২

কোন ইনকাম হালাল, আর কোন ইনকাম শুধু টাকা দেয় কিন্তু জীবন নেয়

০৩

কেন অনেক মানুষ সারাজীবন খেটে গিয়েও সামনে এগোতে পারে না

০৪

কোন বয়সে কোন ইনকাম সিদ্ধান্ত সবচেয়ে বিপজ্জনক, জীবনের স্তর সম্পর্কে পূর্ণ ধারণা

০৫

প্রতারণা জগৎ সম্পর্কে বেসিক জ্ঞান

০৬

শ্রেণী অনুযায়ী কার কত সর্বোচ্চ আয়, এবং আরও অনেক কিছু

এই ই-বুক যাদের জন্য

  • ✓ যারা শূন্য অবস্থা থেকে শুরু করছে
  • ✓ যারা ইনকাম করতে এসে নিজের অস্তিত্ব হারাচ্ছে, দেউলিয়া হচ্ছে বা মানসিক ভারসাম্য হারাচ্ছে
  • ✓ যারা প্রতারিত হচ্ছে
  • ✓ যারা ইনকাম করছে, কিন্তু শান্তি পাচ্ছে না
  • ✓ যারা দুনিয়া ঠিক রাখতে চায়, কিন্তু আখিরাত হারাতে চায় না

এই ই-বুক যাদের জন্য না

  • ✕ যারা রাতারাতি বড়লোক হতে চায়
  • ✕ যারা শুধু “মোটিভেশন” খুঁজে বেড়ায়
সাবস্ক্রিপশন

Income Intelligence Newsletter

বই আপনাকে ভিত্তি দেবে, আর এই নিউজলেটার আপনাকে পরিবর্তনের সঙ্গে এগিয়ে থাকতে সাহায্য করবে।

ইনকামের পৃথিবী কখনো স্থির থাকে না। আজকের সুযোগ আগামীকাল বদলে যেতে পারে, নতুন প্রযুক্তি পুরোনো কাজের ধরন পরিবর্তন করতে পারে, নতুন ইনকামের পথ তৈরি হতে পারে, আবার সেই সুযোগের আড়ালে নতুন প্রতারণাও আসতে পারে। এই পরিবর্তনগুলো বুঝতে না পারলে ভুল সিদ্ধান্তের মূল্য আপনাকে অর্থ, সময় ও জীবনের গুরুত্বপূর্ণ সুযোগ দিয়ে দিতে হতে পারে।

এ কারণেই DTA Life Academy নিয়ে এসেছে Income Intelligence Newsletter — পরিবর্তনশীল ইনকামের পৃথিবী সম্পর্কে নিয়মিত জানতে, বুঝতে, নিজের অবস্থান যাচাই করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে একটি ধারাবাহিক তথ্য ও বিশ্লেষণভিত্তিক ব্যবস্থা।

ভাবুন, প্রতি মাসে একজন আপনার হয়ে ইনকামের বিভিন্ন ক্ষেত্র, নতুন সুযোগ, পরিবর্তিত বাজার, সম্ভাব্য ঝুঁকি ও প্রতারণার ধরন পর্যবেক্ষণ করছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাছাই করে সহজভাবে আপনার কাছে তুলে দিচ্ছে, যেন সবকিছু খুঁজতে আপনাকে প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট, ভিডিও, পোস্ট, সংবাদ কিংবা তথ্যে সময় ব্যয় করতে না হয়।

Income Intelligence Newsletter আপনার সেই তথ্য-অনুসন্ধানের সহায়ক।

আর সবকিছুর কেন্দ্রে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি — বাস্তব শিক্ষা, হালাল ইনকাম, প্রতারণামুক্ত জীবন। এই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটবে নিউজলেটারের প্রতিটি মাসের পরিকল্পিত বিষয়বস্তু ও আলোচনায়, ইনশাআল্লাহ। নিচে সংক্ষিপ্ত আকারে আটটি বিভাগে মোট ৪৮টি বিষয় দেখে নিন।

তিন বছর পর আপনি কোথায় থাকবেন, আজ কেউ নিশ্চিত করে বলতে পারে না। কিন্তু এটা নিশ্চিত — এই তিন বছরে পৃথিবী বদলাবে। নতুন প্রযুক্তি আসবে, নতুন কাজ তৈরি হবে, নতুন সুযোগ আসবে — আর নতুন প্রতারণাও।

প্রশ্ন হলো — আপনি কি এই পরিবর্তনগুলো আগে থেকে জানবেন, নাকি ঘটে যাওয়ার পর টের পাবেন?

Income Intelligence নিউজলেটার আগামী ৩ বছর এই পরিবর্তনশীল জগতের সাথে আপনাকে নিয়মিত যুক্ত রাখবে।

✦ প্রথম বছরের লঞ্চ অফার
নিয়মিত মূল্য (৳৪৯৯/মাস হিসেবে, ৩ বছরে)
৳১৭,৯৬৪
৳১,৯৯৯
৳১৫,৯৬৫ সাশ্রয়  ·  ৮৯% ছাড়
পুরো ৩ বছরের জন্য — একবার পেমেন্ট, তিন বছর নিশ্চিন্ত
এখনই সুরক্ষিত করুন — ৳১,৯৯৯
✓ নিরাপদ পেমেন্ট     ✓ তাৎক্ষণিক নিশ্চিতকরণ

🛡️ পুরো তিন বছর শর্তহীনভাবে মানিব্যাগ গ্যারান্টি

সম্পূর্ণ অঙ্গীকার পড়ুন →

৩ বছরের প্রতিশ্রুতি না চাইলে: ১ বছর, নিয়মিত মূল্যে ৳৫,৯৮৮
বিশেষ দ্রষ্টব্য: Income Intelligence নিউজলেটার একটা ক্রমবর্ধমান যাত্রা — প্রতিশ্রুত ৮টি বিভাগের ৪৮টি বিষয়, ১০০টি বইয়ের সার-সংক্ষেপ ও অন্যান্য রিসোর্সগুলো যথাযথ মান বজায় রেখে ধাপে ধাপে আপনার কাছে পৌঁছাবে। এসবের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না।

নিজের জীবনটা ঠিক করার সিদ্ধান্ত আজই নিন

বই সংগ্রহ করুন অথবা নিউজলেটারে যুক্ত হোন — সীমিত মূল্যে এখনই।

যোগাযোগ

ফোন / WhatsApp
01922827226
টেলিগ্রাম
01922827226
ঠিকানা
৯০/১ মতিঝিল রোড, ঢাকা-১০০০