সর্বশেষ হালনাগাদ: আগস্ট ২০২৬
DTA Life Academy-এর সকল পণ্য (ই-বুক, মাসিক ডাইজেস্ট, নিউজলেটার) সম্পূর্ণ ডিজিটাল — তাই ফেরতের নিয়মও ডিজিটাল পণ্যের ধরন অনুযায়ী নির্ধারিত।
ই-বুক
আমরা চাই আপনি সন্তুষ্ট হন। ই-বুকটি পেয়ে তিন থেকে পাঁচবার মনোযোগ দিয়ে পড়ুন, ভালোভাবে বুঝুন — এরপরও যদি মনে হয় এটি আপনার প্রত্যাশা পূরণ করেনি, তাহলে নিঃসংকোচে ফেরতের অনুরোধ করুন।
ফেরতের সময়সীমা: ই-বুক পাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
আমরা যত দ্রুত সম্ভব, সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে, মূল পেমেন্ট মাধ্যমে ফেরত সম্পন্ন করব।
মাসিক ডাইজেস্ট ও নিউজলেটার
- চলতি মেয়াদের প্রথম সংখ্যা পাঠানোর আগে বাতিল করলে — সম্পূর্ণ মূল্য ফেরত।
- প্রথম সংখ্যা পাঠানোর পর — চলতি মেয়াদের জন্য ফেরত প্রযোজ্য নয়, তবে গ্রাহক পরবর্তী মেয়াদের নবায়ন বন্ধ করতে পারবেন।
ভুল বা দ্বৈত পেমেন্ট
কারিগরি ত্রুটির কারণে ভুলবশত একাধিকবার পেমেন্ট কাটা হলে, অতিরিক্ত অংশ যাচাই সাপেক্ষে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
ফেরতের প্রক্রিয়া
ফেরতের অনুরোধের জন্য অর্ডার নম্বরসহ info@dtalifeacademy.com-এ ইমেইল করুন। যাচাই সম্পন্ন হলে, ফেরত সাধারণত ৭–১৪ কার্যদিবসের মধ্যে মূল পেমেন্ট মাধ্যমেই (যে গেটওয়ে/ব্যাংক/মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্ট করা হয়েছিল) সম্পন্ন হবে।
যোগাযোগ
ইমেইল: info@dtalifeacademy.com
ফোন: 01922827226